সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ধান ব্রি ধান৭২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (শ্রীবরদী) :

শেরপুরের শ্রীবরদীতে জিংক সমৃদ্ধ ব্রি ধান৭২ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ নভেম্বর) বিকালে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের মাটিফাটা গ্রামে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে হারভেষ্টপ্লাস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়িত BIeNGS প্রকল্পের আওতায় জিংকের গুরুত্ব তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন , সিংগাবরুনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুজ্জামানের সভাপতিত্বে কমিউনিটি এক্সটেনশন সুপারভাইজার মো. হুমায়ুন কবির ও মোঃ সাইফ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব সাদিকুল হাসান স্বাক্ষর। মাঠ দিবসে জিংক সমৃদ্ধ ধান ব্রি ধান৭২ এর পুষ্টিগুণ ও জিংকের প্রয়োজনীয়তা তুলে ধরে বক্তব্য রাখেন হারভেষ্টপ্লাস বাংলাদেশ , BIeNGS প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেশন কনসালট্যান্ট মোঃ সাইফুল ইসলাম। তিনি আরো বলেন শিশুদের দৈনিক ৩ – ৫ মিলিগ্রাম , নারীদের ৮ – ১২ মিলিগ্রাম , এবং পুরুষদের দৈনিক ১১ মিলিগ্রাম জিংকের প্রয়োজন হয়। ব্রিধান৭২ – এ ২২.৮ মিলিগ্রাম জিংক বিদ্যমান।এই জিংক সমৃদ্ধ ধান মানব দেহের জিংক ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করতে পারে। এসময় আরো বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মোঃ লিটন মিয়া। এতে প্রায় দুই শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন। জিংক সমৃদ্ধ ধান ব্রি ধান৭২ এর ফলন বিঘা প্রতি ২০ – ২৫ মণ হয়। মাঠ দিবসে সকল কৃষক – কৃষাণিগণ জিংক সমৃদ্ধ ধান চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করেন।