সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে সহায় সম্বলহীনদের এককালীন অনুদান বিতরণ

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে অসহায় সম্বলহীন পরিবারদের মাঝে এককালীন অনুদান বিতরন করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) আহম্মদ নগর গ্রামে ওই এককালীন অনুদান নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন(এসডিএফ) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনস্থ একটি স্বায়ত্তশাসিত সংস্থার আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুদান বিতরণ কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারপার্সন আব্দুস সামাদ, বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান এস,এম,এ ওয়ারেজ নাইম, সদর ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক ব্যবস্থাপক আবুল হোসাইন ও ঝিনাইগাতী প্রেস ক্লাবের সভাপতি গোলাম রব্বানী-টিটু। এ সময় আরও উপস্থিত ছিলেন শেরপুর জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, ক্লাস্টার অফিসার হারাধন মহন্ত, জেলা কর্মকর্তা স্বাস্থ্য ও পুষ্টি ডাঃ মেজবাউল সহ সংস্থার গ্রাম সমিতির সদস্যরা। পরে উপজেলার ৬টি গ্রামে সহায় সম্বলহীনদের ২৪৫জন পুরুষ/মহিলার মাঝে নগদ ৯ হাজার টাকা করে মোট ২২লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেয়।