সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকেলে সেনানিবাস মাল্টিপারপাস হলরুমে ৩০৫ জন বীর মুক্তিযোদ্ধাসহ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধিত করা হয়। এর আগে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ ফয়জুর রহমান। এরপর দিবস উপলক্ষে জিওসিসহ কেক কাটায় অংশ নেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সংসদ সদস্য মশিউর রহমান রাঙ্গা, মনোরঞ্জন শীল গোপাল, মাহবুব আরা গিনি, জাকিয়া তাবাসসুম, আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জ ডিআইজি মোহাঃ আবদুল আলীম মাহমুদ, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নুরে আলম মিনাসহ সামরিক ও প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। উদ্বোধনী অনুষ্ঠানে জিওসি রংপুর অঞ্চলের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের প্রশংসা করে বীর মুক্তিযোদ্ধাসহ সকল বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। সেই সাথে দেশে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতিসংঘে শান্তিরক্ষায় সশস্ত্র বাহিনীর নানা কর্মকান্ড তুলে ধরেন। এ সময় সামরিক, বেসামরিক প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, গণমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। ###