সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে ৩ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

মাত্র ৩শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। অবিশ্বাস্য হলেও সত্য! মাত্র ৩জন শিক্ষার্থী দিয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হাতীবান্দা ইউনিয়নের হাতিবান্দা হদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা হচ্ছে। ওই বিদ্যালয়ে ৩জন শিক্ষার্থী থাকলেও শিক্ষক রয়েছে ৪জন।

জানা যায়, বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত করে স্থানীয়রা। পরবর্তীতে ২০১৩ সালে বিদ্যালয়টি সরকারি করণ করা হয়। বিদ্যালয়টির শুরু থেকেই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন ইয়াসিন আলী। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই এ বিদ্যালয়ে তেমন কোন শিক্ষার্থীদের অবস্থান দেখা যায়নি। শিক্ষকরা বলতে গেলে শুয়ে বসেই মাস শেষে বেতনভাতা উত্তোলন করে আসছেন। এসব অভিযোগ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই। গত ২১ নভেম্বর সোমবার বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা গেছে বিদ্যালয়ে উপস্থিত মাত্র ৩জন শিক্ষার্থী। সাংবাদিকদের উপস্থিতি বুঝতে পেরে শিক্ষকরা এদিক সেদিক ছোটা ছুটি করতে থাকে। তবে প্রধান শিক্ষক ইয়াসিন আলী বলেন, আজকে শিক্ষার্থীদের উপস্থিতি কিছু কম হয়েছে। উপস্থিত চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মিম জানায়, নিয়মিত বিদ্যালয়ে ৫ থেকে ৬ জন শিক্ষার্থীদের উপস্থিতি ঘটে। প্রধান শিক্ষক ইয়াসিন আলী বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থী না থাকায় আমি নিজে বদলীর আবেদন করেছি। এলাকাবাসীর অভিযোগ শিক্ষক ইয়াসিন আলী বদলি হয়ে তার দীর্ঘদিনের দোষ থেকে মুক্ত হতে চাইছে। বিদ্যালয়ের এমন অবস্থার বিষয়টি নিশ্চিত করে ঝিনাইগাতী উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুনবী বলেন বিদ্যালয়টির অবস্থা খুবই নাজুক। এ কারনে প্রধান শিক্ষক ইয়াসিন আলী বদলির জন্য আবেদন করেছেন।