সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে পুষ্টি সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুরের ঝিনাইগাতীতে পুষ্টি সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে, বাংলাদেশ ইনিশিয়েটিভ টু এনহেন্স নিউট্রিশন সিকিউরিটি এন্ড গভর্নেন্স বিংস প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন ঝিনাইগাতীর সহযোগীতায় উপজেলা পরিষদ হল রুমে ওই সভার আয়োজন করা হয়। এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা আশরাফুল কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কমিটির উপদেষ্টা ও উপজেলা চেয়ারম্যান এস.এম.এ ওয়ারেজ নাইম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব শাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা ফায়েজুর রহমান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা কানিজ ফাতেমা, মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা মোর্শেদা মনি, মৎস্য কর্মকর্তা দিলরুবা লাখি, ইউপি চেয়ারম্যান মোজ্জাম্মেল হক, উপজেলা কো-অর্ডিনেটর সুজিত চিসিম, প্রজেক্ট অফিসার জেমস উজ্জল শিকদার প্রমুখ। উক্ত সভায় সাংবাদিক, সরকারী কর্মকর্তাসহ পুষ্টি কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।