সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঢাকা-মাওয়া হাইওয়েতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ফাইল ছবি

ঢাকা-মাওয়া বঙ্গবন্ধু মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ২ টায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক হোসেন শেখ (২৫) এবং হেলপার ইমন (১৯)।

হাসাড়া হাইওয়ে পুলিশ থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান জানান, ট্রাক দুটির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও অপর ট্রাকের হেলপার নিহত হয়েছেন। বুধবার ভোরে নিহত হোসেন ও ইমনের লাশ ঢাকা মেডিকেল কলেজ ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

হাসাড়া হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক উৎপল কুমার জানান, যান্ত্রিক ত্রুটির কারণে একটি ট্রাক রাজেন্দ্রপুর এলাকায় থাকা অবস্থায় মাওয়া থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী ট্রাক মুখোমুখি অপর ট্রাককে চাপা দিলে ঘটনাস্থলে চালক ও হেলপার মারা যায়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানায়, ঘটনাস্থল থেকে ট্রাক দু’টি উদ্ধার করে হাইওয়ে থানায় পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে বুধবার দুপুরে থানায় মামলা হয়েছে।

—-ইউএনবি