সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সড়ক দূঘর্টনায় পঙ্গু ও অসহায় কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সড়ক দূঘর্টনায় পঙ্গু ও অসহায় কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়। গত মঙ্গলবার সন্ধ্যায় রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের তালতলা হাড়িপট্টি রোড শাখায় সড়ক দূঘর্টনায় পা হারানো দোকান কর্মচারী হামিদুল ইসলাম রুবেলকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এর আগে গত সোমবার ইউনিয়নের সেন্ট্রাল রোডস্থ কার্যালয়ে রংপুর রেল স্টেশন বাজারের অসহায় দোকান কর্মচারী নুরুল ইসলাম নুরুকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ জাহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মজাহারুল ইসলাম মন্টু, সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সহ-সম্পাদক ফরহাদ হোসেন, অর্থ সম্পাদক আখতার হোসেন, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, প্রচার সম্পাদক পলাশ খান, তালতলা হাড়িপট্টি রোড শাখার সভাপতি রোকুনুজ্জামান, উপদেষ্ঠা হৃদয় ইসলাম,সহ-সভাপতি আফজাল হোসেন ও দপ্তর সম্পাদক বকুল চন্দ্র রায়সহ অন্যান্য কর্মচারী নেতৃবৃন্দ।