সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

মেয়র হানিফ ফ্লাইওভারে অটোরিকশা সংঘর্ষে শিশুসহ আহত ৬

ফাইল ছবি

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বুধবার একটি মেয়ে শিশুসহ ছয়জন গুরুতর আহত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, রাত ৯টার দিকে এ দুর্ঘটনায় আহত হয় আলী হোসেন (৬৮), সালমা বেগম (৫৬), আলেয়া বেগম (৩৮), আলেয়ার মেয়ে খাদেজা আক্তার (৮), আইনুল হক (৫০) ও সিএনজি চালক আব্দুর রব (৩৫)।

আহতরা সবাই ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানান তিনি।

—ইউএনবি