সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সিলেটে ২১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জেলা প্রতিনিধি, সিলেট :

সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত দেড় বছরে উদ্ধারকৃত প্রায় ২১ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করেছে বিজিবি।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বেলা ১২ টায় সিলেট- ১৯ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এ মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয় বলে বিজিবি সূত্রে জানানো হয়।

এদিন দুপুরে মাদকদ্রব্যগুলো ধ্বংসকরন কার্যক্রম উদ্বোধন করেন বিজিবির উপ-মহাপরিচালক ও জিএইচ এম সেলিম হাসান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোশাররফ হোসেন।

ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে, ৬৫ হাজার ৬০১ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ, নয় হাজার ৫৬৭ বোতল ফেন্সিডিল, পাঁচ হাজার ৮৬ পিস ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য।

বিজিবি কর্মকর্তারা জানান,ধ্বংসকৃত মাদক দ্রব্যের আনুমানিক দাম প্রায় ২০ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার টাকা।

২০২১ সালের ১ মার্চ থেকে ২০২২ সালের ৪ অক্টোবর পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে বিজিবির তৎপরতা আরা বাড়ানো হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তারা।