সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ডামুড্যা ৫০টি পরিবারের একটাই ভরসা কাঠের পোল

মোঃ নুরুল ইসলাম খোকন, শরীয়তপুর (ডামুড্যা) :

ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের গঙ্গেশকাঠি গ্রামে ৫০টি পরিবারের একটাই ভরসা কাঠের পোল। ২০১৯ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের অর্থায়নে এ কাঠের পোলটি তৈরী করা হয়। কিন্তু নিম্নমানের কাঠ ও খুটি দিয়ে পোলটি তৈরী করায় অল্প দিনের মধ্যে পোলটি জরাজীর্ন হয়ে পড়ে। জীবনের ঝুঁকি নিয়ে পার হতে হয় খেটে খাওয়া মানুষদের। কাঠের পোলের পাশেই রয়েছে ৬৯নং মহিউদ্দিন হাওলাদার গঙ্গেশকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিশু থেকে পঞ্চশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের জীবনের ঝুঁকি নিয়ে আসতে হয় স্কুলে। গঙ্গেশকাঠি গ্রামের বাসিন্দা মাহামুদা বেগম বলেন, ছোট ছোট বাচ্চাদের স্কুলে যাতায়াত করতে খবুই কষ্ট হয়ে পড়েছে। যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দূর্ঘটনা। এতে করে কার মার বুক খালি হয়। গঙ্গেশকাঠি ০১নং ওয়ার্ডের বাসিন্দা রীনা বেগম বলেন, আমি যে বড় মানুষ আমার অনেক ভয় করে না জানি কখন নিচে পড়ে যাই। এতো মানুষ আশা যাওয়া করে এই পোলটি কারো চোখে ধরা পড়ে না। পোলটির পূর্বপাশের্^ রয়েছে কৃষি আবাদি বিঘায় বিঘায় জমি যা পোলটি পাড় হয়ে গঙ্গেশকাটি গ্রামের মানুষকে জমি আবাদ করতে যেয়ে তাদেরও ভোগান্তি পোহাতে হয়। ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান বলেন স্কীম দিয়েছি পাশ হলেই দ্রুত গতিতে পোলটির কাজ সম্পন্ন করা হবে।