সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গাজীপুরে পোশাক কারখানায় আগুন ২ ঘন্টা পর নিয়ন্ত্রনে

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি পোশাক তৈরির কারখানায় আগুন লেগেছে। শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে মোশারফ কম্পোজিট মিলস্ লিমিটেড নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়।

২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পৌনে ৯টায় দিকে কারখানার একটি টিন সেডে আগুনের সূত্রপাত হয়।

আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস বিভাগকে খবর দিলে শ্রীপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। সাড়ে দশটায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ সময় তুলাসহ কিছু মালামাল পুড়ে গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা যাচ্ছে না।

—ইউএনবি