সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুষ্টিয়ায় ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ দিয়ে তৈরি হচ্ছে আখের গুড়!

কুষ্টিয়ার খোকসায় আখেঁর গুড়ের সঙ্গে মানব দেহের জন্য ক্ষতিকারক ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে ভেজাল গুড় তৈরি করার অপরাধে একজনকে ছয় মাসের কারাদণ্ড এবং আরেক জনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার দুপুরে খোকসা পৌরসভার ৪ নং ওয়ার্ডের ডাকবাংলো সড়কের দিলীপ বিশ্বাসের অবৈধ গুড় তৈরির কারাখানায় আদালত পরিচালনা করা হয়।

আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এসময় কুষ্টিয়া র‍্যাব-১২ এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান উপস্থিত ছিলেন।

দণ্ড প্রাপ্ত ব্যক্তিরা হলেন-ওই কারখানার ম্যানেজার উজ্জল বিশ্বাস ও ক্রেতা জয়নাল আবেদীন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, আখের গুড়ের সঙ্গে মানব দেহের জন্য ক্ষতিকর ফিটকারী, রঙ, সোডা, হাইড্রোজ ও রাসায়নিক পদার্থ মিশিয়ে অবৈধ দোজ্বালি ভেজাল গুড় তৈরির অপরাধে কারখানার ম্যানেজার উজ্জ্বল বিশ্বাসকে ছয় মাসের কারাদণ্ড এবং ক্রেতা জয়নাল আবেদীননকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

—ইউএনবি