সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ব্যাংকে তারল্য সংকট নেই, বলছে বিএবি

ফাইল ছবি

বেসরকারি ব্যাংকগুলোর উদ্যোক্তা ও পরিচালকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) এক বিবৃতিতে বলেছে, বর্তমানে ব্যাংকগুলোতে তারল্য সংকট নেই।

সোমবার দেয়া ওেই বিবৃতিতে বিএবি আরও বলেছে যে ব্যাংকিং খাতে তারল্য সংকট নিয়ে নেতিবাচক প্রচারণা চলছে। কিন্তু এটা সত্য না; এতে আরও বলা হয়, ব্যাংকগুলোতে তারল্য স্থিতিশীল রয়েছে।

বিএবি ও এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এসব তথ্য তুলে ধরা হয়।

তিনি বলেন, বর্তমানে ব্যাংকিং খাতে এক দশমিক ৭০ লাখ কোটি টাকার তারল্য অবশিষ্ট রয়েছে।যা প্রয়োজনের চেয়ে বেশি। বৈঠকে ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার পর বিএবি এ বিবৃতি দিয়েছে।

—-ইউএনবি