সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জাপানকে হারিয়ে চমক দেখালো কোস্টারিকা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপে এক ম্যাচ দিয়ে কোনো দলকে যাচাই করা ভুল। ইরান দেখিয়েছে, ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়ে পরের ম্যাচেই ওয়েলসকে হারিয়েছে। গত রোববার দেখাল কোস্টারিকা। স্পেনের কাছে গোলে গোলে নাস্তানাবুদ হওয়া কোস্টারিকানরাই যে এদিন ১-০ গোলে হারিয়ে দিয়েছে জাপানকে। সেই জাপান, যারা কিনা প্রথম ম্যাচেই জার্মানিকে হারিয়ে চমকে দিয়েছে। কোস্টারিকানদের বিপক্ষে তাই তারাই ছিল ফেভারিট। কিন্তু হিসাব উল্টে দিয়েছেন কেইশের ফুলার। ৮১ মিনিটে দলকে জয় এনে দেওয়া গোলটি করেছেন তিনিই। ২০১৪ বিশ্বকাপে একের পর এক অঘটনের জন্ম দেওয়া কোস্টারিকান নায়করা এই বিশ্বকাপে নিজেদের সেরা সময়টা যেন ফেলে এসেছেন। প্রত্যেকেরই বয়স ৩০ পেরিয়েছে। কেইয়ালর নাভাসের ৩৫। পিএসজিতেও জিয়ানলুইজি দোন্নারুম্মার কাছে জায়গা হারিয়েছেন। স্প্যানিশদের কাছে ৭ গোল হজমের পর সেই নাভাসও এই ম্যাচে এমনভাবে ঘুরে দাঁড়াবেন ভাবা যায়নি। বিরতির পরপরই বক্সের ওপর থেকে নেওয়া হিদেমাসা মরিতার শট চিতার ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে তিনি ফিরিয়ে দিয়েছেন। এই সেভটাও ব্যবধান গড়ে দেওয়া। কারণ ৮১ মিনিটে ফুলারের প্রায় একই রকম শটেই যে অন্য পোস্টে হার মেনেছেন জাপানের গোলরক্ষক সুইচি গোন্ডা। গোলডটকম