সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

মরক্কো-বেলজিয়াম ম্যাচের পর ব্রাসেলসে দাঙ্গা

অনলাইন ডেস্ক :

মরক্কোর কাছে রোববার গ্রুপের দ্বিতীয় ম্যাচে ২-০ গোলে বিস্ময়কর পরাজয়ে বিশ্ব র‌্যাংকিংয়ের দুই নম্বরে থাকা বেলজিয়ামের সামনে এখন বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার শঙ্কা দেখা দিয়েছে। দলের এই পরাজয় মানতে না পেরে রাজধানী ব্রাসেলসের রাস্তায় হাজারো ফুটবল সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়ে। দাঙ্গা পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করতে বাধ্য হয়। এসময় বেশ কিছু সমর্থক দোকানে হামলা চালিয়ে দরজা জানালা ভাঙচুর করে, যানবাহনে আগুন ধরিয়ে দেয়, রাস্তায় আগুন ধরিয়ে বিক্ষোভ প্রকাশ করতে থাকে। এমনকি ম্যাচ শেষে ডজনখানেক সমর্থক হুডি পড়ে মাথা ও মুখ আবৃত করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ব্রাসেলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সাধারণ জনগনের নিরাপত্তার স্বার্থে তারা সবকিছু করতে বাধ্য হয়েছে। এ সময় স্থানীয় এক সাংবাদিকদের মুখ আগুনে ঝলসে গেছে বলে বিবৃবিতে নিশ্চিত করা হয়েছে। বিবৃতিতে ব্রাসেলসের কিছুকিছু নির্দিষ্ট স্থানে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সাধারণ জনগনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে। মেট্রো স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, বেশ কিছু রাস্তায় বেরিকেড দিয়ে বন্ধ ঘোষণা করা হয়েছে। ব্রাসেলস মেয়র ফিলিপ ক্লোজ টুইটারে লিখেছেন, ‘গতকাল দুপুরে যা হয়েছে তা আমি স্বীকার করছি। পুলিশ তাদের শক্ত অবস্থান নিয়েছে। আমি সমর্থকদের এই মুহূর্তে সিটি সেন্টারে না আসার পরামর্শ দিব। সাধারণ জনগনের নিরাপত্তার স্বার্থে পুলিশের যা করা দরকার সেটা তারা করছে। যারা সমস্যা সৃষ্টি করছে তাদের আটকের নির্দেশ আমি দিয়েছি।