সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

চীনে বিক্ষোভের সংবাদ সংগ্রহের সময় বিবিসি’র সাংবাদিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :

চীনে শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ-সমাবেশের সংবাদ সংগ্রহের সময় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়। খবরে বলা হয়, গত রোববার চীনের প্রধান শহরগুলোতে শূন্য-কোভিড নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শত শত মানুষকে রাস্তায় নেমে আসতে দেখা যায়। চীনে রাষ্ট্রের বিরুদ্ধে জনগণের এমন ক্ষোভের বহি:প্রকাশ বিরল ঘটনা। বিবিসির এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের সাংবাদিক অ্যাড লরেন্সের সঙ্গে এমন আচরণের ব্যাপারে বিবিসি গভীরভাবে উদ্বিগ্ন। সাংহাইয়ে বিক্ষোভ কভার করার সময় তাঁকে গ্রেপ্তার করে হাতকড়া পরানো হয়েছিল।’ বিবিসি জানায়, একজন স্বীকৃত সাংবাদিক হিসেবে দেশটিতে কাজ করা লরেন্সকে কয়েক ঘণ্টা আটকে রাখা হয়েছিল। এ সময় পুলিশ তাঁকে মারধর করে এবং লাথিও মারে। অবশ্য পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ‘এটা অত্যন্ত উদ্বেগজনক যে আমাদের একজন সাংবাদিক তার দায়িত্ব পালন করার সময় এভাবে নির্যাতনের শিকার হন।’ বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনায় ‘চীনা কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদের কাছে কোন আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া বা ক্ষমা চাওয়া হয়নি। এতে বলা হয়, কর্মকর্তারা দাবি করেছেন, জনতার ভিড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাস থেকে রক্ষায় তার নিজের ভালোর জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তবে বিবিসি বলেছে, ‘আমরা এটিকে একটি বিশ্বাসযোগ্য ব্যাখ্যা বিবেচনা করি না।’