সাম্প্রতিক
তিতাসের ‘সিস্টেম লস’ বছরে ১০ কার্গো এলএনজির সমপরিমাণ গ্যাস হাম ও উপসর্গে আরও ৩ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ১ হাজার জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি, বললেন ‘মূল্য দিয়েছি অনেক বেশি’ সালমান শাহর মৃত্যু: ডনের বিরুদ্ধে ‘গুরুত্বপূর্ণ তথ্য’ গোপনের অভিযোগ ইতালীয় গণমাধ্যমে বাঁধনের ওপর হামলার খবর, তদন্তে বিশেষ পুলিশ ‘দিগোস’ মেট্রোরেলের ২৭ বিয়ারিং প্যাড ‘ক্রিটিক্যাল’, ৪৬ পিলারে ফাটল: সংসদে মন্ত্রী আশির দশকে ফিরছে সোশ্যাল মিডিয়া, এআই ছবির ট্রেন্ডে নেটিজেনরা বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা ডিসেম্বরে হাসিনার দেশে ফেরা নিয়ে যা বললেন হর্ষবর্ধন শ্রিংলা অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার: প্রধানমন্ত্রী
Skip to content

ইউক্রেনকে আরো সহায়তা দেয়ার অঙ্গীকার করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :

ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক জানিয়েছেন, তার সরকার ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়া জোরদার করবে। সোমবার (২৮ নভেম্বর) লন্ডনের ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে দেয়া বক্তৃতায় এই প্রথম তিনি পররাষ্ট্রনীতি বিষয়ে গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণীমূলক বক্তব্য দিলেন। ঋষি সুনাক বলেন, “যতক্ষণ প্রয়োজন ততক্ষণ আমরা ইউক্রেনের পাশে দাঁড়াবো। আমরা সামরিক সহায়তা দেয়া অব্যাহত রাখব এবং প্রয়োজনে আগামী বছর তা বাড়াবো। আমরা ইউক্রেনের জন্য নতুন করে বিমান সহায়তা সরবরাহ করব।” ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, তার সরকার আগের মতো নয় বরং নতুনভাবে ইউক্রেনকে সহায়তা দেবে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে আমেরিকা, ব্রিটেনসহ পশ্চিমা বেশিরভাগ দেশ বিপুল পরিমাণে অস্ত্র ও অর্থ সহায়তা নিয়ে কিয়েভের পাশে দাঁড়িয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত যেসব দেশ ইউক্রেনকে দৃঢ়তার সাথে আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে ব্রিটেন তার অন্যতম। গত সেপ্টেম্বর মাসে ব্রিটিশ কর্মকর্তারা জানিয়েছিলেন, ইউক্রেন যুদ্ধ শুরু পর থেকে এ পর্যন্ত তারা কিয়েভকে ২৮০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে। ঋষি সুনাক সম্প্রতি ইউক্রেন সফরে যান এবং দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি জানিয়েছিলেন, ব্রিটেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের পাশে রয়েছে। ইউক্রেনে শান্তি এবং নিরাপত্তা ফিরে না আসা পর্যন্ত ব্রিটেন এই সমর্থন অব্যাহত রাখবে। পার্সটুডে