সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ঝোঁপের মধ্যে মিলল ফুটফুটে নবজাতক শিশু !

জেলা প্রতিনিধি, রামগড় (খাগড়াছড়ি)  :

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গোদার পাড় এলাকা থেকে দুই দিনের এক নবজাতক কন্যা শিশু উদ্ধার করেছে পুলিশ। রাস্তার পাশে ঝোঁপের মধ্য থেকে কান্নার শব্দ শুনে পথচারীরা ফুটফুটে নবজাতক শিশুটি দেখে পুলিশকে খবর দেয়। মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহনূর আলম এ তথ্যের সত্যাতা নিশ্চিত করে বলেছেন, নবজাতিকা শিশুকে স্থানীয় এক বাসিন্দার জিন্মায় রাখা হয়েছে। রবিবার(২৭ নভেম্বর) শিশুটির ব্যাপারে আদালতের নির্দেশনা চেয়ে আবেদন করেছে পুলিশ।

পুলিশ জানায়, শনিবার (২৬ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ির গোদার পাড় এলাকায় রাস্তার পাশের ঝোঁপের মধ্য থেকে কান্নার শব্দ শুনে দুইদিন বয়সী কন্যা শিশুটিকে দেখতে পায় পথচারীরা। পরে তারা থানায় খবর দিলে ঝোঁপ থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।

মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনূর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধার করে আপাতত স্থানীয় এক ব্যক্তির জিন্মায় রাখা হয়েছে। অনেকে শিশুটিকে নেওয়ার জন্য আবেদন করেছেন। তবে আদালতের নির্দেশক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশনা চেয়ে এ ব্যাপারে রবিবার খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করা হয়েছে।