সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ধান ক্রয়ে ৪০ কেজিতে মনের দাবীতে কলাপাড়ায় কৃষক সমাবেশ ও মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

৪০ কেজিতে মন, একথা সবারই জানা রয়েছে। কিন্তু পটুয়াখালীর কলাপাড়ার চিত্র উল্টো। ব্যাবসায়ীরা কৃষকদের কাছ থেকে ৪৬ কেজি মন বহাল রেখে ধান কিনে নিচ্ছে। ফলে কৃষকরা প্রতি মনে ৬ কেজি করে ঠকে যাচ্ছেন। তাদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সোমবার বেলা ১১ টায় কুয়াকাটা মহাসড়কের পাখিমারা বাজারে সমাবেশ ও মানববন্ধন করেছেন। বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার উদ্যোগে প্রায় ঘন্টা ব্যাপী কর্মসূচিতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কৃষক সমিতি উপজেলা শাখার আহবায়ক জিএম মাহবুবুর রহমান’র সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপজেলা শাখার সম্পাদক ও নাগরিক উদ্যোগের আহবায়ক কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ কৃষক সমিতির সদস্য খান মতিউর রহমান, ক্ষেত মজুর সমিতির উপজেলা আহবায়ক প্রভাষক রফিকুল ইসলাম, কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার ওয়ার্ড আহবায়ক মো.জাকির হোসাইন, যুগ্ন আহবায়ক মো.আব্দুল হক গাজী প্রমুখ।
বক্তারা ৪৬ কেজিতে মন নয়, ৪০ কেজিতে মন চাই, প্রকৃত কৃষকের কাছ থেকে ধান-চাল ক্রয় করা, প্রতিটি ইউনিয়নে গোডাউন নির্মান, শষ্যবিমা চালুকরন, নদী,খাল,জলাশয় ও স্লুইজগেইট দখল মুক্ত, সহজ শর্তে কৃষিঋন প্রদান, সল্পমূল্যে সার, কীটনাশক ঔষধ, ডিজেল, বিদ্যুৎ সরবারহ, নীলগঞ্জ ইউনিয়নের ইজারাকৃত সকল খালের ইজারা বাতিল, পখিমারা বাজারের গরু-ছাগলের হাট পুনরায় চালু ও ফসলের লাভজনক দামের দাবি জানান।