সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রংপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদায়ী জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জিকরুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি মাহবুব রহমান ,সাংবাদিক মাহবুব ইসলামসহ প্রশাসন ও রংপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।আগামী কাল মঙ্গলবার সকালে রংপুর বিভাগীয় কমিশনার মো: সাবিরুল ইসলাম স্থানীয় টাউন হল চত্বরে রংপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন কবরেন । প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২।
মেলা চত্বরে বিষয় ভিত্তিক ৪টি প্যাভিলিয়ন যথাক্রমে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা . শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান স্থাপন করা হবে। জেলাপ্রশাসন কর্তৃক আয়োজিত এ মেলায় সরকারি ও বেসরকারি দপ্তরসমূহের অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ হতে নাগরিকবান্ধব ডিজিটালসেবা প্রদানের ব্যবস্থা থাকবে, পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন এবং সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হবে। মেলায় সেবা প্রদানকারী এ অফিস/প্রতিষ্ঠানসমূহের ৫৩টি দপ্তর অংশগ্রহণ করবে।
এ ছাড়াও স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবন ও স্টার্টআপ প্রদর্শন এবং জাতীয়ভাবে বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী বিষয় সমূহ মেলায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে। মেলায় উদ্ভাবনী অলিম্পিয়াডের অংশ হিসেবে উদ্ভাবনী আইডিয়া/প্রজেক্ট প্রদর্শনীর মাধ্যমে প্রতিযোগিতা আয়োজিত হবে। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উন্মুক্ত এ ৩টি গ্রুপে উদ্ভাবনী ধারণা/আইডিয়া/ প্রকল্প প্রাপ্তি সাপেক্ষে প্রতিটি গ্রুপে ১ম, ২য় এবং ৩য় হিসেবে মোট ৯ জনকে পুরস্কৃত করা হবে।
মেলায় মোট স্টল সংখ্যা ৫৩টি। মেলায় অংশগ্রহণকারী স্টলসমূহের মধ্য হতে ৩টি শ্রেষ্ঠ স্টলকে পুরস্কৃত করা হবে। এ ছাড়াও কুইজ, অলিম্পিয়াডে বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হবে।##