সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

তিয়াংগং মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন চীনের নভোচারীরা

অনলাইন ডেস্ক :

চীনের নভোচারীরা বুধবার (৩০ নভেম্বর) তিয়াংগং মহাকাশ কেন্দ্রে পৌঁছেছেন। সেখানে তারা কক্ষপথে দেশের প্রথম ক্রু হস্তান্তরের কাজ শেষ করেছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।চীনের মনুষ্যবাহী মহাকাশ প্রশাসনের (সিএমএসএ) উদ্ধৃতি দিয়ে সিনহুয়া পরিবেশিত খবরে বলা হয়, চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গোবি মরুভূমিতে অবস্থিত জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে রাত ১১টা ৮মিনিটে লং মার্চ-২এফ রকেটে করে তিন নভোচারী যাত্রা শুরু করেন।সিনহুয়া জানায়, অনেক অভিজ্ঞ নভোচারী ফেই জুনলং এবং প্রথমবার সাথী হওয়া নভোচারী দেং কিংমিং ও ঝাং লু’কে বহনকারী রকেটটি বুধবার (৩০ নভেম্বর) ভোরে মহাকাশ কেন্দ্রের সাথে সফলভাবে ভিড়েছে।এরপর তারা জুনের শুরু থেকে তিয়াংগং মহাকাশ কেন্দ্রে থাকা অপর তিন নভোচারীর সাথে যোগ দেন।৫৭ বছর বয়সী ফেই দীর্ঘ ১৭ বছর পর মহাকাশে ফিরছেন। তিনি ২০০৫ সালে শেনঝুউ-৬ মিশনের নেতৃত্ব দিয়েছিলেন।সিএমএসএ মুখপাত্র জি কিমিং বলেন, এ মিশনের প্রধান কাজ ছিল ‘কক্ষপথে প্রথমবারের মতো ক্রু হস্তান্তর করা, মহাকাশ কেন্দ্রের ভিতরে এবং বাইরে যন্ত্রপাতি ও বিভিন্ন সুবিধা স্থাপন করা এবং বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালানো।’তিয়াংগং মহাকাশ কেন্দ্র হলো বেইজিংয়ের উচ্চাকাক্সক্ষী মহাকাশ কর্মসূচির মুকুট রতœ।