সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পশ্চিম তীরে সহিংসতায় নিহত ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক :

অধিকৃত পশ্চিম তীরে গত মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। ফিলিস্তিনের কর্মকর্তারা এ খবর জানান। এদিকে হামলায় ইসরাইলি এক সৈন্য আহত হওয়ার পর গাড়ি হামলা চালানো এক সন্দেহভাজন নিহত হয়েছে। ইসরাইলি হাসপাতাল ও সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।রাতে পশ্চিম তীরে পৃথক দুই সংঘর্ষে সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানো ‘দাঙ্গাকারীদের’ ওপর ইসরাইলি সেনাদের গুলি চালানোর কথা নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।তারা জানায়, জেরুজালেমের উত্তরে সন্দেহভাজন এক ব্যক্তির গাড়ি হামলায় ২০ বছর বয়সী এক নারী সৈন্য আহত হয়েছে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জেরুজালেমের শারি তিজাদেক হাসপাতাল ওই হামলাকারীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।এ বছর পশ্চিম তীরে একের পর এক সহিংস ঘটনা ঘটতে দেখা যায়। সেখানে প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনাবাহিনী অভিযান চালায় এবং এতে অনেক ফিলিস্তিন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়।ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার কাছে কফর ইনে দুই ভাই ইসরাইলি সৈন্যের গুলিতে নিহত হয়।মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, বেইত উমারে ইসরাইলি সৈন্যের গুলিতে তৃতীয় এক ব্যক্তি নিহত হয়। তার মাথায় গুলি লেগেছিল। এ ছাড়া মঙ্গলবার দুপুরের পর রামাল্লার উত্তরে সংঘর্ষ চলাকালে ইসরাইলি সেনার গুলিতে চতুর্থ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারায়। তার বুকে গুলি লাগে বলে জানা যায়।ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা জানায়, রামাল্লার কাছে ওয়াফা নামের ওই ব্যক্তি নিহত হয়।