সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

গঙ্গাচড়ায় সক্ষমতা ও দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া) :

গঙ্গাচড়ায় সমাজসেবা অধিদফতরের আওতাধীন পল্লী মাতৃকেন্দ্র (আরএমসি) কার্যক্রম এর সম্পাদিকা/দলনেত্রীগণের সমক্ষতা ও দক্ষতা বৃদ্ধিকরণ শীর্ষক ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা বুধবার (৩০ নভেম্বর) অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিন পিএএ। কর্মশালায় অতিথি হিসেবে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবিয়া বেগম। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আসিফ ফেরদৌস, মহিলা বিষয়ক অফিসার মৌসুমী আক্তার, সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান। এ সময় সহকারী সমাজসেবা অফিসার হানিফ উদ্দিনসহ সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় সম্পাদিকা/দলনেত্রীগণ অংশগ্রহণ করেন।