সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ফেনীর দাগনভূঞায় কুকুরের কামড়ে আহত ১৮

জেলা প্রতিনিধি, ফেনী (দাগনভূঞা) :

ফেনীর দাগনভূঞা উপজেলার বিভিন্ন স্থানে গত বুধবার সকালে পাগলা কুকুরের কামড়ে ১৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জানা যায়, ওই সকালে উপজেলার দক্ষিন আলীপুর গ্রামের মকবুলের টেক, রামনগর , মোহাম্মদপুর ও দক্ষিন করিমপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত রামনগরের আইয়ান (০২) ও আবদুল্লাহ (০৫)কে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরন করা হয়। এবং মোহাম্মদপুর গ্রামের আশিক (০৮), রামনগরের তাওসান হাসান (১৫মাস) ও অন্তর (১০) কে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাকিদের বিভিন্ন বেসরকারী হাসপাতাল ক্লিনিকে নেয়া হয়েছে বলে জানা যায়। রামনগর ইউনিয়নের মো. শাহাদাত হোসেন জানান, হঠাৎ উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুরের উপদ্রব বেড়ে গেছে। মসজিদের মাইকেও ঘোষনা করা হয়েছে অভিভাবকদের সচেতন করার জন্য। কুকুরের কামড়ে আহতদের জেলা ও উপজেলার হাসপাতাল ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল ইসলাম জানান, পাগলা কুকুরের কামড়ে আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় দুইজনকে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয় এবং তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মা জানান, কুকুরের কামড়ে আহত হওয়ার খবর পেয়েছি। গ্রামীন এলাকাগুলোতে গিয়ে কুকুরকে ভ্যাকসিন দেয়া হয় না। তবে আক্রান্ত এলাকাগুলোতে কুকুরের ভ্যাকসিন দেয়া হবে। যাতে জলাতঙ্ক রোগ ছড়াতে না পারে।