সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলায় সকলকে প্রস্তুত থাকতে হবে-বেরোবির উপাচার্য

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়( বেরোবি), রংপুরের উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেছেন, বর্তমান তথ্য ও প্রযুক্তির যুগে সব ক্ষেত্রেই প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। আগামীর বিশ^ চতুর্থ শিল্পবিপ্লব মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করছে। এক্ষেত্রে আমাদের সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে। মঙ্গলবার দুপুরে বেরোবি একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে ইন্সটিটিউশনাল কোয়ালিটি এসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত “কর্মকর্তাদের পেশাগত আচরণ ও শুদ্ধাচার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, এই বিশ^বিদ্যালয়টি দেশের অনন্য একটি বিশ^বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সকলের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ প্রয়োজন। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। মাত্র দেড় বছরে এই বিশ^বিদ্যালয়ে চার বছরের সেশনজট মুক্ত হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপাচার্য।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. আবু কালাম মোঃ ফরিদ উল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বিশ^বিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার আবু বকর সিদ্দক।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোঃ আব্দুল লতিফের পরিচালনায় এতে স্বাগত বক্তৃতা করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোঃ শরিফুল ইসলাম।