সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে নেই তামিম-তাসকিন

অনলাইন ডেস্ক :

ভারতের বিপক্ষে ঘরের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। গত রোববার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে এই দু’দল। তবে ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে খেলা হচ্ছে না পেসার তাসকিন আহমেদের। অন্যদিকে শঙ্কা রয়েছে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। ভারতের বিপক্ষে পুরো ওয়ানডে সিরিজে তাসকিনের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। আর তাই ‘এ’ দল থেকে ডাকা হয়েছে বাঁহাতি পেসার শরিফুল ইসলামকে। মূলত পিঠের চোটের কারণেই খেলা হচ্ছে না তাসকিন আহমেদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে হাঁটুর ইনজুরির কারণে শঙ্কা রয়েছে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে নিয়েও। গত বুধবার অনুশীলনের সময় হাঁটুতে চোট পান তামিম। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু গণম্যাধ্যমকে জানান, তামিমের হাঁটুর ইনজুরি দেখা দিয়েছে। অন্তত ২ সপ্তাহ তার পক্ষে খেলা সম্ভব না। তামিমের স্ক্যান রিপোর্টের অপেক্ষা করছি। তার হাঁটুর ইনজুরি এবং খেলার ব্যাপারে সিদ্ধান্ত নিতে ফিজিশিয়ান তাকে স্ক্যান করতে বলেছেন।’