সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সিলেটে বর্নিল শুভযাত্রায় বিজয়ের মাস বরণ

জেলা প্রতিনিধি, সিলেট :

প্রতিবারের ন্যায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করছে সিলেট জেলা প্রশাসন। সিলেট জেলা প্রশাসন এবারও বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয়ের মাসকে বরণ করছে।

কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানা, নারীনেত্রী নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ প্রমুখ।

শোভাযাত্রায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, রাজনৈতিক নেতাকর্মী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

শোভাযাত্রা শেষে শহীদ মিনারের বেদিমূলে শ্রদ্ধা জানানো হয়।