সাম্প্রতিক
তেল-চিনি ও ডিমের বাড়তি দামে নাজেহাল ক্রেতা শাহজালালের বিমানবন্দরের ইডিকে হুমকি: জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ, আটক ৭০০ ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়ার সিদ্ধান্ত জি-৭ দেশগুলোর অনলাইন ও ডিজিটাল সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পদের উৎস কী, ফেসবুক পোস্টে প্রশ্ন হাসনাতের অর্থবছরের প্রথম প্রান্তিকে রপ্তানি বেড়েছে ৬ শতাংশের বেশি ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেল ২৫০ জনের মধ্যপ্রাচ্যের পথে নতুন রণতরী, ১০ হাজার মার্কিন সেনা: ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে? অক্টোবরে বৃষ্টি কমবে, কমবে তাপমাত্রাও; তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা
Skip to content

সিনোফার্মের আরও ৬ কোটি টিকা ক্রয়ের অনুমোদন

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :

চীনের সিনোফার্ম টিকার আরও ৬ কোটি ডোজ ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছরের নভেম্বরের মধ্যে এসব টিকার ডোজ দেশে পৌঁছাবে।

তবে কর্মকর্তারা টিকার মূল্য প্রকাশ করেন নি। তারা বলছেন, চীনা টিকা ক্রয়ের মূল্য প্রকাশ না করতে একটি চুক্তি রয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিসভা বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি এই বছরের নভেম্বরের মধ্যে এই সব টিকা দেশে পৌঁছে যাবে। যেহেতু টিকার ক্রয় মূল্য প্রকাশ না করার চুক্তি আছে, তাই আমরা এর মূল্য প্রকাশ করতে পারছি না।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ের আরও নয়টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

অর্থমন্ত্রী বলেন, ‘আমরা হিসাব করে দেখেছি যে আমাদের প্রায় ১৩ কোটি ৮২ লাখ মানুষকে টিকা দিতে হবে। তাই, আমাদের ২৭ কোটি ৬৫ লাখ টিকা ডোজ কিনতে হবে। আমাদের হাতে ২ কোটি ৫৫ লাখ টিকার ডোজ আছে এবং বাকিগুলো সংগ্রহ করতে হবে।

এর আগে বাংলাদেশ চীন থেকে সিনোফার্ম থেকে প্রাথমিক চুক্তিমূল্যের চেয়ে কম দামে দেড় কোটি ডোজ কোভিড টিকা ক্রয়ের চুক্তি করেছে।

চলতি বছরের ২৭ মে একই কমিটি প্রতি ডোজ ১০ ডলারে চীনের সিনোফার্মের টিকা ক্রয়ের অনুমোদন দিয়েছিল।

তখন টিকার মূল্য প্রকাশ করায় চীনা পক্ষ অসন্তুষ্ট হয়।