সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

রংপুরে নকল বীজ আলু উদ্ধার ব্যবসায়ীর জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর :

খাবার আলুকে বীজ আলুর ট্যাগ লাগিয়ে হিমাগারে সংরক্ষণে সময় হাতে নাতে আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি। এসময় অভিযুক্ত আলু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৬০হাজার টাকা জরিমানা করা হয়।রোববার(৪ ডিসেম্বর) দুপুরে রংপুর নগরীর কিষাণ হিমাগারে এ অভিযান পরিচালনা করা হয়।
সরেজমিনে দেখা যায়, আলু মৌসুমকে টার্গেট করে আলু বীজ নিয়ে প্রতারণায় নমেছে একটি চক্র। চক্রটি সুপ্রীম সীড এর বীজ আলুসহ কয়েকটি কোম্পানীর নামব্যবহার করে খাবার আলুতে নকল ট্যাগ বানিয়ে প্যাকেটে ভরে হিমাগারে রেখে এব্যবসায় করে আসছিলো। নগরীর কিষাণ হিমাগারের বারান্দায় খাবার আলু বস্তায়ভরে সুপ্রীম সীড বীজ আলু’র ট্যাগ লাগিয়ে সংরক্ষণ করার সময় হাতে নাতে আটককরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি রংপুর।এসময় নকল বীজ আলু সংরক্ষণ ও ব্যবসার সাথে জড়িত এপোলো ট্রেডার্সকে ভোক্তাঅধিকার আইনে ৬০ হাজার টাকা জরিমানা করে এবং নকল বীজ আলু উদ্ধার করা হয়।অন্যদিকে লালবাগ বাজারে রংপুর চাষিঘরকে মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয়েরঅপরাধে ভোক্তা অধিকার আইনে দেড়হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের পক্ষ থেকে সচেতনতা সৃষ্টিতে মাইকিং,লিফলেট বিতরণ করা হয়।
এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারীপরিচালক মোহাম্মদ আরিফ। এ অভিযানে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা ও মেট্রোপলিটন পুলিশ সদস্য অংশ নেন।ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ জানান, এখন আলু’র মৌসুম চলছে। এই মৌসুমকে টার্গেট করে একটি চক্রএই নকল বীজ আলুর ব্যবসা করার চেষ্টা করছে। আমরা বিভিন্ন স্থানে সোর্স ঠিককরে রেখেছি। এরকম কোন সংবাদ পেলেই আমরা সেখানে অভিযান পরিচালনা করছি।এরকম অভিযান অব্যাহত থাকবে।