সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

নাব্য সংকটে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

পদ্মা নদীতে নাব্য সংকট দেখা দেওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নৌপথের নির্দিষ্ট চ্যানেল ছেড়ে ফেরিগুলো দুই কিলোমিটার ঘুরে ভাটিপথ দিয়ে যানবাহন নিয়ে চলাচল করছে। এতে ফেরি পারাপারে আগের চেয়ে দ্বিগুণ সময় ব্যয় হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট অফিস সূত্রে জানা যায়, প্রতিটি রো রো (বড়) ফেরি চলাচলের জন্য কমপক্ষে আট ফুট পানির গভীরতা প্রয়োজন। কিন্তু দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে বিভিন্ন চ্যানেলের পয়েন্টে ডুবোচর জেগে নাব্য সংকট দেখা দিয়েছে। এর মধ্যে চ্যানেলের মাঝনদী এলাকার পাশাপাশি দৌলতদিয়া সাত নম্বর ঘাটের ‘বেসিন’ চ্যানেলে এখন নাব্য সংকট সবচেয়ে বেশি। প্রয়োজনীয় পানির গভীরতা না থাকায় সেখানে স্বাভাবিকভাবে ফেরি চলাচল করতে পারছে না। উত্তরা থেকে আসা ঝিনাইদহগামী ড্রামবোঝাই ট্রাকচালক হাবিবুর রহমান বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর ঘাটে যানবাহনের চাপ নেই বললেই চলে। আমরা ঘাটে এসে সরাসরি ফেরিতে উঠতে পারি। বিগত দিনের মতো আর দিনের পর দিন ঘাটে ট্রাক নিয়ে অপেক্ষা করতে হয় না। কিন্তু গত এক মাসের বেশি এ নৌপথ দিয়ে নদী পার হতে তুলনামূলকভাবে সময় বেশি লাগছে। নদীতে চর জেগে ওঠায় ও পানি কমে যাওয়ায় ফেরিগুলো অনেকদূর ঘুরে ঘাটে ভিড়ছে। এতে ফেরির বাড়তি জ¦ালানি তেল খরচ হচ্ছে, সেইসঙ্গে আমাদের বাড়তি সময় ব্যয় হচ্ছে। বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) সালাহউদ্দিন বলেন, নদীতে অনেক স্থানে ডুবোচরের পাশাপাশি নাব্য সংকটের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। বর্তমানে নৌপথের নির্দিষ্ট চ্যানেল ছেড়ে ফেরিগুলো দুই কিলোমিটার ভাটিপথ দিয়ে ঘুরে চলাচল করছে। এতে ফেরিতে কিছুটা জ¦ালানি তেলের খরচ বেড়েছে। বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের উপসহকারী প্রকৌশলী আক্কাছ আলী বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে নৌ চ্যানেলের বিভিন্ন পয়েন্টে একাধিক ড্রেজার দিয়ে দ্রুত খননকাজ চলছে। আশা করছি, খননকাজ চলমান থাকলে ফেরি চলাচল ব্যাহত হবে না।