সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

উপজেলা প্রকৌশলীর উদ্যোগে বেলকোনিতে বাগান

জেলা প্রতিনিধি, রংপুর (গঙ্গাচড়া):

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রকৌশলীর উদ্যোগ অফিসের বেলকোনিতে বাগান এখন সবার নজর কেরেছে। জানা যায়, গঙ্গাচড়া উপজেলা এলজিইডি অফিসে উপজেলা প্রকৌশলী হিসেবে মজিদুল ইসলাম যোগদান করার পর উপজেলা পরিষদ ভবনের ৩য় তলায় নিজ অফিসের সামনে বেলকোনিতে বাগান করার উদ্যোগ নেন। তিনি ছোট বেলকোনিতেই বিভিন্ন জাতের ফলজ ও বনজ, ফুল, মরিচ, পেপে, পেয়ারার চারা টবে রোপন করেন। রোপনকৃত চারাগুলোর প্রতিদিন পরিচর্জা করায় চারাগুলো সবল হয়ে উঠে। ফলে ছোট গাছেই আম, পেপে, লেবু, মরিচ ধরায় ও ফুল গাছে ফুল ফুটায় অফিসে সেবা নিতে নানা শ্রেনী পেশার মানুষের নজর কেরেছে। গণমাধ্যম কর্মী আলীম, মন্টু, সুজন, নির্মল বলেন, এটি ভাল উদ্যোগ, অফিসের বেলকোনিতে এ রকম বাগান করায় অনেকে উৎসাহিত হবে এবং নিজের বাড়িতে অল্প জায়গায় বাগান করতে পারবে। উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম জানান, আমি যোগদানের পর দেখি বেলকোনিটি তেমন কোন কাজে ব্যবহার হচ্ছেনা। তাই সেখানে বাগান করার উদ্যোগ নেই। টব ও রংয়ের জারকিন টব বানিয়ে নানা জাতের গাছের চারা করি। টবগুলো বেলকোনিতে সাড়ি সাড়ি স্থাপন করি। প্রতিদিন সেগুলোর যত্ন নেই।সঠিকভাবে যত্নের কারনে আম, লেবু, পেপে, পেয়ারা ধরে ছিলো। মরিচ ধরেছে ও ফুল ফুটেছে। দেখতে ভাল লাগে।