সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

হালুয়াঘাট উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন; সভাপতি বাবুল, সম্পাদক সুমন

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ (হালুয়াঘাট) :

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা প্রেস ক্লাবের ১৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়েছে। সভাপতি পদে দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক পদে দৈনিক মানবজমিন ও আনন্দ টিভি প্রতিনিধি ওমর ফারুক সুমন নির্বাচিত হয়েছেন।
রোববার (৪ ডিসেম্বর) রাতে হালুয়াঘাট থানা রোডস্থ হালুয়াঘাট উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা সভায় সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটি আগামী ২ (দুই) বৎসর মেয়াদে দায়িত্ব পালন করবে।
কমিটিতে অন্যানরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো: আব্দুর রাজ্জাক (দৈনিক ইত্তেফাক), সহ-সভাপতি দৈনিক শুভাশীষ সরকার শুভ (ব্রহ্মপুত্র এক্সপ্রেস), যুগ্ম-সাধারণ সম্পাদক আনছারুল হক রাসেল (দৈনিক আলোকিত সকাল), সাংগঠনিক সম্পাদক এম এ খালেক (এশিয়ান টিভি ও দৈনিক সময়ের আলো), দফতর সম্পাদক সাইদুর রহমান রাজু (দি নিউ নেশন), প্রচার সম্পাদক জুলফিকার আলী জুলমত (দৈনিক কালবেলা), শিক্ষা বিষয়ক সম্পাদক ও চ্যানেল এসের এম এ মালেক (দৈনিক আজকালের খবর), তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক শাহাদৎ আলী (দৈনিক দিগন্ত বাংলা), সম্মানীত সদস্য মোহাম্মদ আবদুল আউয়াল (দৈনিক মানবকন্ঠ), আব্দুল হক লিটন (বিজয় টিভি ও দৈনিক আমাদের সময়), মাজহারুল ইসলাম মিশু (দৈনিক কালের কন্ঠ) ও বাবু দুলাল রায় (দৈনিক ঢাকার ডাক)।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুক সুমন বলেন, আমাদের ব্যক্তিগত কোনো চাওয়া নেই। সমাজের আড়ালে থাকা ঘটনাগুলো সামনে নিয়ে আসা একমাত্র লক্ষ্য। এ জন্যে সকলের সহযোগিতা প্রয়োজন। নবগঠিত এই কমিটির প্রত্যেক সদস্য বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সামনের দিকে এগিয়ে যাবে, তাতে সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলেও আশাবাদ প্রকাশ করেন।