সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

পায়রা বন্দরে কর্মসংস্থানের দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন করেছেন। সোমবার সকাল ১০ টায় পায়রা বন্দর সংলগ্ন উপজেলার টিয়াখালী ইউনিয়নে এ কর্মসুচির আয়োজন করেন। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সহস্রাধিক সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় টিয়াখালী ইউনয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.খালেক হাওলাদার,ইউপি সদস্য আব্দুল রব জমাদ্দার, শ্রমিক নেতা মো.ফোরকান গাজী প্রমুখ।
বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পায়রা বন্দর সংশ্লিষ্ট স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড’র ছয় লেন বিশিষ্ট সংযোগ সড়কের কাজে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের দাবি জানান।