সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কুমিল্লায় ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে নিহত ৩

কুমিল্লার মনোহরগঞ্জে ট্রেনের সঙ্গে সিএনজির সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার সকাল ১০ টায় লাকসাম-নোয়াখালী রেললাইনের কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার খিলার তুঘুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাকছুদুর রহমান (৬৫),হাবিবুর রহমান ও মহিফুল বেগম। নিহতরা সবাই উত্তর হাওলা গ্রামের বাসিন্দা।

এসময় গুতর আহত অবস্থায় সিএনজি চালক মো শহিদ মিয়াকে হাসপাতালে নেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নোয়াখালী এক্সপ্রেস সকাল ১০ টার দিকে খিলার তুঘুরিয়া এলাকা অতিক্রম করার সময় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে পাশ্ববর্তী পুকুরে গিয়ে পড়ে। এসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এরপর সিএনজি চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হয়।

লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, তিনজন নিহত হয়েছে খবর পেয়েছি। ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। পরে বিস্তারিত বলতে পারবো।

—ইউএনবি