সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

ডামুড্যা হামিদিয়া কামিলা মাদ্রাসার ৮২ তম প্রতিষ্ঠা বার্ষিকতে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, শরীয়তপুর (ডামুড্যা) :

ডামুড্যা ঐতিহ্যবাহী হামিদিয়া কামিল মাদ্রাসার ৮২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ২ দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন তাফসির করেন হযরত মাওলানা মফিজুর রহমান খোকা (ভারত)। মাহফিলে বিভিন্ন উপজেলার পুরুষ ও মহিলা মুসল্লিগণ অংশগ্রহণ করেন। মাদ্রাসার গভর্ণিং বডির সভাপতি, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ¦ খালেদুর রহমান বলেন মুসল্লিরা যাতে শীতে ওয়াজ শুনতে কষ্ট না পায় সেজন্য উপরে ছামিয়ানা, নিচে হোগলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাহফিল শেষের দিনে দেশ ও দশের জন্য দোয়া এবং তবারকের ব্যবস্থা করা হয়েছে। উক্ত ওয়াজ মাহফিল উপলক্ষে মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মাঝে হামদ, নাত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শেষের দিনে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মোঃ তাছলিম উদ্দিন।