সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সেমিফাইনাল এবং ফাইনালে নতুন বল ‘আল হিল্ম’

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপ এখন শেষের দিকে। সেমিফাইনালিস্ট চারটি দলও নিশ্চিত হয়ে গেছে। ১৩ ডিসেম্বর ক্রোয়েশিয়ার মুখোমুখি আর্জেন্টিনা। আর পরদিন ফ্রান্স-মরক্কো মুখোমুখি হবে ফাইনালে ওঠার লড়াইয়ে। নক-আউট পর্বের এই তিনটি ম্যাচের জন্য নতুন বল ব্যবহার করা হবে। সেই বলটির নামকরণ করা হয়েছে ‘আল হিল্ম’। চলতি আসরের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে অফিশিয়াল বল ‘আল রিহলা’ দিয়ে। নতুন বল আল হিল্মেও থাকছে আল রিহলার মতো প্রযুক্তি। অফসাইড সিদ্ধান্তের ক্ষেত্রে নির্ভুল সিদ্ধান্ত পেতে সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি যুক্ত থাকবে এই বলে। এবারের বিশ্বকাপে এই প্রযুক্তির সফল প্রয়োগ দেখা গেছে প্রায় প্রতি ম্যাচেই। ‘আল রিহলা’ শব্দের অর্থ ছিল সফর। আর ‘আল হিল্ম’ শব্দটির অর্থ হলো ‘স্বপ্ন’। এই বল পায়ে কারা সেই স্বপ্ন পূরণ করতে পারবে তা সময়ই বলে দেবে। ফ্রান্সের সামনে এবার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের সুযোগ। লিওনেল মেসির শেষ বিশ্বকাপে শিরোপা জিততে চায় আর্জেন্টিনা। পিছিয়ে নেই প্রথম আফ্রিকান দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো কিংবা গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়াও।