সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

আর্জেন্টাইন রেফারির বিরুদ্ধে পেপের অভিযোগ

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পর্তুগাল। শনিবার রাতে দোহার আল থুমামা স্টেডিয়ামে মরক্কোর কাছে শেষ আটের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোরা হেরেছে ১-০ গোলে। ৪২তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ইউসেফ এন-নেসিরি। হারের পর রেফারিকে এক হাতে নিলেন পর্তুগিজ তারকা পেপে। ৩৯ বছর বয়সী ডিফেন্ডার পেপে বলেন, ‘গতকাল শনিবার মেসির অভিযোগের পর, এটা একদমই অগ্রহণযোগ্য যে আর্জেন্টাইন রেফারি বারবার আমাদের বিপক্ষে বাঁশি বাজিয়েছে। তিনি হয়তো চাচ্ছিলেনই আর্জেন্টিনাকে কাপ জিতিয়ে দিতে। আমরা অপ্রত্যাশিতভাবে গোল হজম করেছি, কিন্তু এটা আমাকে এটা বলতেই হবে, আর্জেন্টিনাই বিশ্বকাপ জিতবে। ওদের বিশ্বকাপটা দিতে দাও। ’ পপের দাবি, ব্রুনো ফের্নান্দেসকে ফাউলের জন্য নিশ্চিত পেনাল্টি পেত পর্তুগাল, ‘তিনি (রেফারি) ব্রুনোর নিশ্চিত পেনাল্টির সিদ্ধান্ত দেননি। আমাদের বিশ্বকাপ জেতার সামর্থ্য আছে। আমি বলছি না যে তিনি পক্ষপাতিত্ব করেছেন… কিন্তু আমরা দ্বিতীয়ার্ধে কেন খেলেছি? গোলরক্ষক পড়ে গেল। তখন শেষ বাঁশি বাজার মাত্র ৮ মিনিট বাকি। আমরা এত কষ্ট করলাম…। ’ পর্তুগাল বিদায় নেওয়ার পর বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আরেক পরাশক্তি ইংল্যান্ডও। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ২-১ ব্যবধানে হেরেছে হ্যারি কেইনরা। সেমিফাইনালে ওঠা চার দল হলো- আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, মরক্কো ও ফ্রান্স।