সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে অস্ট্রেলিয়ার বড় জয়

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় টেস্টে ৪৯৭ রানের লক্ষ্য দিয়ে তৃতীয় দিন বিকালেই জয়ের সুবাস পাচ্ছিল অস্ট্রেলিয়া। সফরকারী ওয়েস্ট ইন্ডিজ চতুর্থদিনের সকালটা শুরু করে ২২ ওভারে ৪ উইকেটে ৩৮ রান নিয়ে। এরপর হোল্ডারদের ব্যাটিং হয়ে পড়ে তাসের ঘর। ৪০.৫ ওভারে ৭৭ রান তুলতেই অলআউট ওয়েস্ট ইন্ডিজ। তাতে ৪১৯ রানের বিশাল জয়ে ক্যারিবিয়দের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিক দল। অ্যাডিলেডে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ৫১১ রানে ইনিংস ঘোষণা করে। জবাবে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৯৯ রানে অলআউট হলেও ক্যারিবীয়দের ফলোঅনে না পাঠিয়ে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস ব্যাট করেছে। তার পর ৬ উইকেটে ১৯৯ রান করে ৪৯৭ রানের অসম্ভব লক্ষ্য ছুঁড়ে দেয় ক্যারিবীয়দের। তার পর তো পাহাড়সম রানে পিষ্ট হয়েই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। ম্যাচের তৃতীয় দিন ২১ রানে ৪ উইকেট হারানোর পর ডেভন থমাস ও জেসন হোল্ডার অপরাজিত ১৭ রানের জুটিতে দিন শেষ করেছিলেন। দলীয় ৩৮ রানে চতুর্থ দিনের খেলা শুরু হলে আর ৪ রান যোগ করতেই ভাঙে এই জুটি। তার পর তো অস্ট্রেলিয়ান পেসার মাইকেল নেসার ও মিচেল স্টার্কের গতি ঝড়ে ৪০.৫ ওভারে অলআউট ক্যারিবীয়রা। আগের দিন স্কট বোল্যান্ড মেডেন ওভারে ৩ উইকেট নিয়ে এই ধসের সূচনা করেছিলেন। পাশাপাশি নেসার ও স্টার্ক নিয়েছেন তিনটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন দুই ইনিংসে ১৭৫ ও অপরাজিত ৩৮ রান করা ট্রাভিস হেড।