সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

জুড়ীতে শিলা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:

মৌলভীবাজার জেলার জুড়ীতে শিলা মেধাবৃত্তি প্রকল্পের ১০ম মেধা নির্বাচনী পরীক্ষা গতকাল সকাল সাড়ে ১০টায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে জুড়ী উপজেলার ৫৫টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট ৩৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

পরীক্ষা পরিদর্শন করেন জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন, জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরীক্ষা নিয়ন্ত্রক শিতাংশু শেখর দাশ, শিলা মেধাবৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় রুদ্র পাল, ডেইলি স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা, প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, জুড়ী মেধা বৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, মরহুম আব্দুল আজিম (মাস্টার) মেধাবৃত্তি পরীক্ষার সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন প্রমুখ।

শিলা মেধাবৃত্তি পরীক্ষার প্রতিষ্ঠাতা ও সভাপতি বিজয় রুদ্র পাল বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর ৩৪৮ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। আমার মায়ের নামে করা শিলা মেধাবৃত্তি পরীক্ষা এ বছর দশম বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময় তিনি পরীক্ষা সফল ও স্বার্থক করায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।