সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

১০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-ভারত টেস্ট

অনলাইন ডেস্ক :

ওয়ানডে সিরিজ শেষে সাদা পোশাকের ফরম্যাটে মুখোমুখি হচ্ছে দুই প্রতিবেশী দেশ বাংলাদেশ আর ভারত। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৪ ডিসেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। সোমবার সন্ধ্যায় এই টেস্টের টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ম ১০০ টাকায় দেখা যাবে চট্টগ্রাম টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। এ ছাড়া ইস্টার্ন স্ট্যান্ড- ২০০ টাকা, ক্লাব হাউজ- ৩০০ টাকা, ইন্টারন্যাশনাল স্ট্যান্ড- ৫০০ টাকা। এ ছাড়া রুফটপ হসপিটালিটি আর গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটমূল্য রাখা হয়েছে ১০০০ টাকা। ১৩ ডিসেম্বর মঙ্গলবার থেকে সাগরিকা টিকিট কাউন্টার ও এম এ আজিজ স্টেডিয়াম টিকিট কাউন্টারে টিকিট পাওয়া যাবে। টিকিট বিক্রি চলবে সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত। স্টক থাকা সাপেক্ষে ম্যাচের দিন গুলোতেও কাউন্টারে টিকিট পাওয়া যাবে। উল্লেখ্য, ইতোমধ্যেই ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ।