সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মাহিন্দ্রার আরও আট যাত্রী।

সোমবার (১২ ডিসেম্বর) সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের লালপাড়া মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী জানান, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের লালাপাড়া এলাকায় সকাল সাড়ে ১০টার দিকে যাত্রীবাহী একটি মাহিন্দ্রার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার চালকসহ নয়জন আহত হয়।

স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে। পরে আহতদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে একজনকে মৃত বলে ঘোষণা করে জরুরি বিভাগের চিকিৎসকরা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

—ইউএনবি