সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

উদ্বোধনের জন্য প্রস্তুত মেট্রোরেল

চলতি মাসের শেষ সপ্তাহে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের কাজ গোছানোর পালা চলছে এখন। শুরুতে চলবে সকালে-বিকালে, মেট্রোরেল ছুটবে ১০০ কিমি বেগে। ছবিটি সোমবার তোলা।

নিজস্ব প্রতিবেদক:

ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক। তিনি জানান, প্রধানমন্ত্রী সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে। শুরুতে চলবে ১০টি ট্রেন। সোমবার (১২ ডিসেম্বর) সকালে রাজধানীর দিয়াবাড়িতে মেট্রোরেলের অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এ কথা জানান। এমএন সিদ্দিক বলেন, মেট্রোরেল উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছে। তিনি সময় দিলেই তারিখ নির্ধারণ করা হবে। বহরে ১২টি ট্রেন আছে। এর মধ্যে ১০টি ট্রেন চলাচল করবে শুরুতে।

চলতি মাসের শেষ সপ্তাহে দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের কাজ গোছানোর পালা চলছে এখন। শুরুতে চলবে সকালে-বিকালে, মেট্রোরেল ছুটবে ১০০ কিমি বেগে। ছবিটি সোমবার তোলা।

দুটি স্ট্যান্ডবাই থাকবে। মেট্রোরেল পথে কোনো সস্যা হলে বসে থাকা দুটি ট্রেন ব্যবহার করা হবে। আগারগাঁও থেকে কমলাপুর রুট ২০২৩ সালের ডিসেম্বরে চালু হবে। তখন ২৪টি ট্রেন চলবে ফুল ফেজে। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে অভ্যস্ত হওয়ার জন্য শুরুতে ফুল ফেজে যাবো না। একটু ডিলে করবো। সিস্টেম অনুযায়ী বেশি সময় দাঁড়াবো। তিন মাস ধীরগতিতে চলবে মেট্রোরেল। কারণ মানুষের একটু অভ্যস্ত হওয়া দরকার। তিন মাস পর ফুল ফেজে চলবে।