সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে শীত বস্ত্র বিতরণ

জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার রাংটিয়ার কালী মন্দিরে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকালে পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) শেরপুরের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১শ জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। পুনাক শেরপুর জেলার সভাপতি সানজিদা হক মৌ এর সভাপতিত্বে ওসি মনিরুল আলম ভূইয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। অন্যদের মধ্য থেকে শেরপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্রাচার্য, উপজেলা সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তী, ট্রাইবেল ওয়েল ফেয়ার চেয়ারম্যান নবেশ খুকশী ও রয়েল কোচ প্রমুখ। প্রধান অতিথি পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম বলেন ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর উন্নয়নে ও কর্মসংস্থানের জন্যে শেরপুর পুনাক কাজ করবে। বর্তমান সরকার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন পিছিয়ে থাকার সময় না বলে সকলকে উন্নয়নের পাশাপাশি হত দরিদ্র মানুষের পাশে দাড়াঁতে হবে। এ সময় ১০০জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শীত বস্ত্র কম্বল হাতে পেয়ে বেজায় খুশি হয়েছেন ।