সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

সাতক্ষীরায় ট্রাকচাপায় নিহত ২

সাতক্ষীরায় ট্রাকচাপায় দুইজন প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার বেলা আড়াইটায় পৌর শহর থেকে ৫ কিলোমিটার দূরে বাইপাস সড়কের দেবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. ফয়সাল (২৬) ও মো. সজীব(১৫) সাতক্ষীরা সদর উপজেলার লাবসা নলকূড়া ও মথুরাপুর গ্রামের বাসিন্দা। নিহত ফয়সাল এক সন্তানের বাবা।

নিহত ফয়সালের স্বজন সবুর হোসেন জানান, ‘ইটভাটার শ্রমিক ফয়সাল দুপুরে কাজ শেষে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলো। এসময় লাবসার দিক থেকে বিনেরপোতা অভিমুখে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ফয়সাল মারা যায়। এসময় ট্রাকটি আরও একজন সাইকেল আরোহীকে ধাক্কা দিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সজীব নামের সাইকেল আরোহীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো.ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘ট্রাকের ড্রাইভার কৌশলে পালিয়ে গেছে। ট্রাকটি পুলিশের হেফাজতে নেয়া হবে। ময়নাতদন্ত করার জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

—-ইউএনবি