সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

মেসি-আলভারেজ জাদুতে ৩-০ গোলে ফাইনালে আর্জেন্টিনা

আপডেটেড

আর্জেন্টিনা সমর্থকদের একটাই চাওয়া, আর তা হল লিওনেল মেসি এবারের বিশ্বকাপ ট্রফি ঘরে তুলবে। দীর্ঘদিনের জমকালো ক্যারিয়ারে তার বিশ্বকাপ খরা আছে তা মেটানো যে খুব প্রয়োজন, ফুটবল ভক্তরা মোটামুটি সবাই চান। সে যাত্রায় অনেকটাই এগিয়ে তিনি। সেমিফাইনাল ম্যাচে ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে ফাইনালে উঠেছেন মেসিরা।

আর মাত্র একটি ম্যাচ। ফাইনালে জয় মানেই মেসির ১৬ কলা পূর্ণ। না পাওয়ার তালিকা হয়তো সেখানেই থেমে যাবে। তবে ফাইনালে প্রতিপক্ষ কে হবে তা জানার জন্য বুধবার দিবাগত রাতের ফ্রান্স ও মরক্কের ম্যাচের জন্য অপেক্ষা করতে হবে। যদিও ফাইনাল সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, তবুও আর্জেন্টাইনরা যে সর্বোচ্চই দিবেন তাতে আজকের ম্যাচের পর ভক্তদের মাঝে থাকছে না সন্দেহের কোনো অবকাশ।

লুসাইল স্টেডিয়ামে ১৪ তারিখের ম্যাচের তারকা হচ্ছেন লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ। পেনাল্টি থেকে ৩৪ মিনিটে প্রথম গোল করেন মেসি। আলভারেজ যোগ্য প্রমাণই দিয়েছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। মেসির গোলের একটু পরেই ৩৯ মিনিটে অনেকটা নিজের প্রচেষ্টায় গোল করেন তিনি। ম্যাচের অর্ধেকের আগেই যখন স্কোরে ব্যবধান, তখন আর্জেন্টিনার ভক্তরা অনেকটাই স্বস্তিবোধ করতে শুরু করেন। ৬৯ মিনিটে যখন মেসির পাস থেকে আলভারেজ আরেকটি গোল করলেন এবং ক্রোয়েশিয়া একটিও দিতে পারেনি, তখন ম্যাচ মোটামুটি নিশ্চিত। হয়েছেও তাই। বাঁশি বাজার আগ পর্যন্ত ৩-০। আর্জেন্টিনার জয়। ফাইনালে মেসিরা।

তবে পরিসংখ্যান কিছুটা ভিন্ন বলছে। ১২টি শট নিয়েও গোল করতে পারেনি। তবে আর্জেন্টিনার শট ছিল ৯টি। তবে মেসিদের শট টার্গেটে ছিল সাতটি। আর ক্রোয়েশিয়ার মাত্র দুইটি। বলের দখল, পাস, পাসের নির্ভুলতা – সবকিছুতেই ক্রোয়েশিয়া এগিয়ে থাকলেও জয় মেসিদের।

—ইউএনবি