সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কুষ্টিয়ায় কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক নারীসহ আরও দুজন।

বুধবার সকাল ১০ টার দিকে ভেড়ামারা-আল্লারদরগা সড়কের বাকাপোল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ গ্রামের মৃত লাল বাবুর ছেলে খন্দকার রুহুল আমিন (৬০) এবং একই এলাকার তুষ্টখার ছেলে মজনু আলী (৫৫) ।

এ ঘটনায় মজনুর স্ত্রী হাবিবা খাতুন (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনিসহ দু’জন যাত্রীকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী মারা যান। ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা সম্ভব হলেও তার চালক পালিয়ে গেছে বলেও তিনি জানান।

—-ইউএনবি