সাম্প্রতিক
রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানকে আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান হাসিনাকে ফেরানোর বিষয়টি বাংলাদেশ-ভারতের, তৃতীয় দেশের প্রয়োজন নেই: তথ্য উপদেষ্টা ডেঙ্গুর হটস্পট ঢাকার ৩৫ এলাকা, অক্টোবরে বাড়তে পারে ভয়াবহতা শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিককে দুদকে তলব মধ্যপ্রাচ্য ছাড়তে হবে যুক্তরাষ্ট্রকে, হুঁশিয়ারি মোজতবা খামেনির আদালত থেকে বেরিয়ে তানজিন তিশা— ‘দরকার হলে আরও পাঁচবার আসব, ন্যায়বিচার নিয়ে বের হব’ আদাবরে চাপাতি নিয়ে বাড়িতে হামলা: পুলিশের অভিযানে গুলিবিদ্ধ ২, গ্রেপ্তার ১০ দলাদলি বন্ধ করুন, নইলে শিক্ষকতা ছেড়ে দিন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ২২ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি ঘোষণা তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি: সংবিধান কমিটির সভাপতি
Skip to content

কলাপাড়ায় বুদ্ধিজীবীদের স্মরনে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিনারে মোমবাতি প্রজ্জলন করেছে উপজেলা প্রশাসন। বুধবার সন্ধ্যা ৬ টায় বুদ্ধিজীবীদের স্মরনে পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ প্রজ্জলন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব এমপি। এ সময় উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আব্দুল মোতালেব তালুকদার, পৌর কাউন্সিলর মো.হুমায়ুন কবির, কলাপাড়া থানা ওসি মো.জসিম সহ আওয়ামলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে শহীদ মিনারের পাদদেশে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে রায়ের বাজারের বধ্যভূমির সেই নরকীয় ঘটনার প্রতিকৃতি তুলে ধরা হয়। তরুণ প্রজন্মকে জানাতেই এই আয়োজন করে কচিমুখ নাট্যঙ্গন (ক’না)। এ প্রদর্শনী দেখতে ভীড় করে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। একই স্থানে আয়োজন করা হয় দেশাত্মবোধক গান ও নৃত্য।