সাম্প্রতিক
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মার্কিন ভিসা নিয়ে দুঃসংবাদ, পৌনে ২ লাখ ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র ইরানের ভয়ে তুরস্ক ছাড়ার সময় বিমান বদলেছিলেন ট্রাম্প একাত্তর টিভির চেয়ারম্যান-সিওওসহ ৪ জনের বিরুদ্ধে সমন সপ্তাহে একদিন শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকবে জুলাই জাদুঘর গাজী নজরুলের এমপি পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত, নির্বাচন কমিশনে যাচ্ছে সংসদ সচিবালয়ের চিঠি সৌরভ ও ডোনাকে হত্যার হুমকি, কলকাতা পুলিশের তদন্ত শুরু বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, পাল্টা দুই ভারতীয় কৃষককে আটক গ্রামবাসীর বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দেবে সরকার
Skip to content

গাইবান্ধায় বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৪

গাইবান্ধায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কের সাকোয়া মাঝিপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজনের নাম শামীম, তার স্ত্রী শিমু সরকার ও শাকিল মিয়া এবং অপরজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানায়, বৃহস্পতিবার সকালে গাইবান্ধা থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে পলাশবাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন কুয়াশায় কিছু বুঝে ওঠার আগেই ঢাকা থেকে গাইবান্ধাগামী ‘শানে খোদা’ নামে পরিবহনের একটি বাস চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে শামীম ও তার স্ত্রী শিমু সরকার এবং শাকিল মিয়া নামক এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যায়। পরে হাসপাতালে নেয়ার পথে অজ্ঞাতনামা সিএনজি চালক মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পড়ে থাকা তিন যাত্রীর লাশ পলাশবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

পুলিশ আরও জানায়, গুরুতর আহত অবস্থায় সিএনজি চালকসহ দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার পথে অঞ্জাতনামা সিএনজি চালক মারা যায়। অপরজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জাকির হোসেন ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যুর তথ্যর সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়েছি। তিনজনের লাশ পুলিশকে আমরা হস্তান্তর করে আহত একজনকে হাসপাতালে পাঠিয়েছি বলেও জানান তিনি।

—-ইউএনবি