সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

সঙ্খ নদীর বেড়িবাঁধের ওপর পড়েছিল বিরল প্রজাতির শকুনটি

চট্টগ্রামের আনোয়ারায় বিলুপ্তপ্রায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। পরে সেটির ঠাঁই হয়েছে চট্টগ্রাম চিড়িয়াখানায়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার সঙ্খ নদীর বেড়িবাঁধে শকুনটি আহতাবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা সেটি উদ্ধার করে। পরে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার সেটি উদ্ধার করে চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করেছে।

আনোয়ারা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাশ বলেন, খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার দোলন কান্তি দাশসহ আমরা শকুনটি লোকজনের হাত থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। শকুনটি অসুস্থ হওয়ায় আকাশে উড়তে পারছে না। এর বয়স ১৩ থেকে ১৪ মাস হবে। শরীরের ওজন ২৫ থেকে ৩০ কেজি।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ বলেন, উদ্ধারকৃত বিরল প্রজাতির এই শকুনটি আজ বৃহস্পতিবার বিকালে চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়েছে। তারা এই পাখিটির চিকিৎসা দিয়ে সুস্থ্য করে তুলবে বলে জানিয়েছে।

—-ইউএনবি