সাম্প্রতিক
বিএনপি চাঁদাবাজ দল—এটা ‘ঢালাও’ অভিযোগ: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ ৫৩৮ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমান-শায়ানসহ ২৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ মৃ’ত্যু, ক্ষতিগ্রস্ত হাজারের বেশি বাড়িঘর সংবিধান সংশোধনে আবারও গণভোট হবে: বিশেষ কমিটি ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলের সঙ্গে আ’লীগের সংশ্লিষ্টতা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী নারীদের যাতায়াত সুবিধায় সড়কে নামছে আরও ১০০ পিংক বাস আগামী দুই মাসে জাপান, তুরস্ক ও সৌদি আরব সফরের প্রস্তুতি প্রধানমন্ত্রীর রাজধানীতে ৮ মাসে ৭২৩ চাঁদাবাজির মামলা, তদন্তে প্রমাণ মিলেছে ৮৫ শতাংশের
Skip to content

কলাপাড়ায় অগ্নিকান্ডে বসতবাড়ী পুড়ে ছাই

জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :

পটুয়াখালীর কলাপাড়ায় অগ্নিকান্ডে এক ব্যবসায়ীর বসতবাড়ী পুড়ে ছাই হয়েছে। বুধবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মহিপুর ইউনিয়নের পুরান মহিপুর এলাকার শংকর সিকদারের বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীদের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। তবে বাড়ীটি সম্পূর্নরূপে ভস্মিভূত হয়েছে। এতে নগদ টাকা সহ অন্ততঃ ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনার সময় ওই বাড়ীর লোকজন ধর্মীয় অনুষ্ঠান উপভোগের জন্য পার্শ্ববর্তী গ্রামে অবস্থান করেছিলেন। তবে অগ্নিকান্ডের সূত্রপাত সম্পর্কে কেউ নির্দিষ্ট করে বলতে পারেনি।